মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব আবারো সমাজকে দেখিয়ে দিলেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকাররম পুর গ্রামের আজমল সরকারের ছেলে পিন্টু। তিনি রেল লাইনের উপরে জোড়া সাইকেল চলানোর দক্ষতা অর্জন করেছেন, এমনকি তিনি দুই-তিনজন কে সাইকেলের উপর বসিয়া রেললাইনের উপর দিয়ে সাইকেল চালাতে পারেন। মিন্টু যখন প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে হাই স্কুলে ভর্তি হন, তখন তার বাড়ির কাছে কোন পাকা রাস্তা ছিল না কিন্তু রেললাইন ছিল, বর্ষার দিনে স্কুলে যেতে পাক কাদের রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তাই তিনি সিদ্ধান্ত নেন রেললাইনের উপর দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাবেন। দীর্ঘ পাঁচ মাস কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের পরে তিন্নি অসাধ্যকে সাধন করতে সক্ষম হন। তিনি ১৫ বছর যাবত এই এই দক্ষতাকে ধরে রেখেছেন। এলাকাবাসী এবংপিন্টু ভাই আশা করেন তিনি যদি জাতীয় অথবা আন্তর্জাতিক কোন প্রতিভা ইভেন্টে অংশগ্রহণ করতে পারতেন তাহলে দেশের জন্য সুনাম বয়ে আনতে চেষ্টা করতেন । এর জন্য দরকার সরকারের সহায়তা এবং স্পন্সর দাতব্য প্রতিষ্ঠান। সূত্র: নিউজ বাড ২৪/ঈশ্বরদীর প্রতিবেদক
Leave a Reply