শিরোনাম :
Ramisa rape, murder: Death reference sent to Supreme Court গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ৩ হাজার ২১৬ কোটি টাকার প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা। দক্ষিণ আফ্রিকায় নারীদের একাধিক স্বামী রাখার প্রস্তাবে চরম বিতর্ক প্রথম সফরে আমিরাত গেলেন ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী মগবাজারে বিস্ফোরণের ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার মরদেহ বিস্ফোরিত ভবনেই ছিল পরীমণির ধর্ষণ-হত্যাচেষ্টা মামলা : নাসির-অমির জামিন প্রকল্পের ২৫ লাখ টাকা বেঁচে যাওয়ায় কোষাগারে ফেরত দিলেন ইউএনও তুর্কি ড্রোন হট কেকের মতো বিক্রি হচ্ছে : ফরাসি পত্রিকা মগবাজারের বিস্ফোরণে শিশুকন্যা সুবহানাকে কোলের মধ্যে আগলে রেখো মৃত্যুর থেকে বাঁচতে পারেনি মা ও মেয়ে।
৩ হাজার বছর আগের ভয়ঙ্কর যোদ্ধাদের ‘ক্লোন বাহিনী’ বানানোর পরিকল্পনা রাশিয়ার!

৩ হাজার বছর আগের ভয়ঙ্কর যোদ্ধাদের ‘ক্লোন বাহিনী’ বানানোর পরিকল্পনা রাশিয়ার!

এ যেন বাস্তবের ‘ইউনিভার্সাল সোলজার’। ভয়ঙ্কর সেনাদের এমন একটা দল যাদের হারানো প্রায় অসম্ভব।

বাস্তবেও তেমনই এক অপরাজেয় বাহিনী তৈরির কথা ভাবছে রাশিয়া। তিন হাজার বছর আগের এক যাযাবর গোষ্ঠীর ভয়ঙ্কর যোদ্ধাদের হুবহু নকল বা ক্লোন বানাতে চাইছে দেশটি।কী জন্য এই বাহিনী গড়তে চায় রাশিয়া, তা স্পষ্ট নয় এখনও। তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু সরকারি মঞ্চে এ ব্যাপারে বেশ জোরালো ইঙ্গিত দিয়েছেন।

রাশিয়া বিশ্বের বৃহত্তম সেনাশক্তিগুলির অন্যতম। সেনার সংখ্যায় তো বটেই, ক্ষমতার জোরেও বিশ্বের অন্যতম সেরা এই দেশের সেনাবাহিনী।

সম্প্রতি রাশিয়ার সর্বেসর্বা ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করারর নির্দেশ দিয়েছিলেন।

নির্দেশ পেয়ে কাজ শুরু করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই। পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত সেরগেই রাশিয়ার সেনাপ্রধানও বটে।

সেরগেই তার প্রতি পুতিনের প্রত্যাশার মান রেখেছেন। রাশিয়ার সেনাবাহিনীর জন্য বিশেষ ক্লোন যোদ্ধাদের বাহিনী বানানোর ভাবনা তারই।

এ জন্য তিন হাজার বছরের পুরনো ওই যোদ্ধাদের দেহাবশেষ থেকে সংগৃহীত ডিএনএ নিয়ে গবেষণার কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

সিথিয়ানস নামে ওই যাযাবর যোদ্ধাদের দেহাবশেষ প্রায় দু’দশক আগে উদ্ধার হয়েছিল সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল থেকে।

প্রকৃতিগত যোদ্ধা এবং যাযাবর জাতি এই সিথিয়ানসরা মোঙ্গলদের পূর্বপুরুষ। খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী পর্যন্ত তারা ইরানের বাসিন্দা ছিল। একটা সময়ে ইউরেশিয়ার বিস্তীর্ণ এলাকায় দৌরাত্ম্য চলত এই সিথিয়ানসদের। পরে ইউরেশিয়ার একটা বড় অংশের দখল নিয়েছিল মোঙ্গলরা। এসেছিল ভারতেও।

সেরগেই সেই যোদ্ধাদের জিন থেকেই হুবহু নকল সেনা বানাতে চান রাশিয়ার জন্য। অন্তত তিনি নিজে তেমনই ইঙ্গিত দিয়েছেন।

এপ্রিলের মাঝামাঝি রাশিয়ার জিওগ্রাফিকাল সেসাইটির একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন সেরগেই। সেখানে তিনি এই সিথিয়ান প্রজাতির কবরের প্রসঙ্গ তোলেন। সেরগেই বলেছিলেন, “সাইবেরিয়ার তুন্দ্রা থেকে পাওয়া সিথিয়ান যোদ্ধাদের ডিএনএ থেকে কিছু একটা বানানো যাবে বলে আশা করছি। তা ডলি দ্য শিপের চেয়ে ভাল কিছুই হবে হয়তো।”

জিনের গঠন হুবহু নকল করে নতুন প্রাণের জন্ম দেওয়াকে ক্লোনিং বলা হয়। ডলি নামের একটি ভেড়ার নকল বানিয়ে বিজ্ঞানীরা আগেই দেখিয়েছেন স্তন্যপায়ী প্রাণীদের হুবহু নকল বানানো সম্ভব।

ওই মঞ্চে সেরগেই সরাসরি মানুষের ক্লোন বানানোর উল্লেখ না করলেও বিজ্ঞানীরা বুঝেছিলেন প্রকৃতপক্ষে তা-ই বলতে চাইছেন তিনি।

সেরগেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, ওই যোদ্ধাদের দেহাবশেষ থেকে এমন কিছু জৈব কোষের সন্ধান পাওয়া গিয়েছে, যা তাদের ক্লোন বানানোর জন্য কাজে লাগানো যেতে পারে।

কিন্তু মানুষের ক্লোন বানানো কি আদৌ সম্ভব? তাও আবার কবর খুঁড়ে বের করা হাজার হাজার বছরের পুরনো দেহাবশেষ থেকে?

বিজ্ঞানীরা বলছেন, সাইবেরিয়ার যে অঞ্চলে সিথিয়ানস সেনাদের দেহাবশেষ পাওয়া গিয়েছে, সেখানে তাপমাত্রা অত্যন্ত কম। সারা বছরই সেখানকার মাটি ঠান্ডায় জমে থাকে। ফলে তিন হাজার বছরের পুরনো দেহ থেকেও কিছু জৈব অবশেষ পাওয়া সম্ভব যা ক্লোন তৈরির কাজে লাগতে পারে।

তবে সমস্যা অন্য জায়গায়। মানুষের ক্লোন এখনও পর্যন্ত তৈরিই করে উঠতে পারেননি বিজ্ঞানীরা। অন্তত প্রকাশ্যে তেমন দাবি করেননি কেউই।

এক্ষেত্রে বেশ কিছু জটিলতাও রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরাই।

সাধারণত ক্লোন তৈরির জন্য পুরনো কোষ থেকে নতুন কোষে নিউক্লিয়াস স্থানান্তর করার প্রয়োজন হয়। তার জন্য প্রথমে নতুন কোষের নিউক্লিয়াসটিকে সরাতে হয়। মানব কোষের দু’টি অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিনকে অক্ষত রেখে সম্পূর্ণ করতে হয় এই প্রক্রিয়া। কিন্তু মুশকিল হল এই দুই প্রোটিন নিউক্লিয়াসের এত কাছে থাকে যে, তাদের ক্ষতি না করে নিউক্লিয়াসটিকে সরানো যায় না। এই সমস্যার কারণেই আজ পর্যন্ত মানুষের ক্লোন তৈরি করা যায়নি।

এছাড়াও মানুষের ক্লোন বানানো আইনত বৈধ নয়। সেরগেইয়ের প্রস্তাবের কথা ছড়িয়ে পড়ার পর তাই তা বিস্মিত করেছে বিজ্ঞানীদের।

অনেকে আবার প্রশ্ন তুলেছেন, যদি কোনওক্রমে রাশিয়া ওই আইনি বাধা এবং বৈজ্ঞানিক প্রতিকূলতা কাটিয়েও ওঠে তার পরেও কি ওই নকল যোদ্ধাদের সেনাবাহিনীর স্বপ্ন পূরণ হবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর?

দুর্ধর্ষ যোদ্ধা আর অসাধারণ ঘোড়সওয়ার সিথিয়ানসদের জিন এই জমানায় যোদ্ধা হিসেবে কতটা দক্ষ বানাবে ওই ক্লোন সেনাদের?

সেরগেইয়ের ভাবনা অনুযায়ী যদি সব ঠিকঠাক চলে, তা হলেও অন্তত ২০ বছর সময় লাগবে এই সেনাবাহিনী তৈরি করতে।

প্রশ্ন উঠেছে, এই সেনাদের শিশু অবস্থায় দেখভাল কারা করবেন, আইনত তাদের বাবা-মায়ের দায়িত্বই বা বর্তাবে কাদের ওপর?

বিজ্ঞানীরা এও বলেছেন, জিন আমাদের স্বভাবগত কিছু বিষয়ে প্রভাব ফেলে ঠিকই। তবে চারিত্রিক গঠন বা ভাবনার পুরোটাই তৈরি হয় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বেড়ে ওঠার ওপরে।

সিথিয়ানসদের জিন থেকে তৈরি ওই ক্লোন সেনারা কি বদলে দেবে যুদ্ধ এবং সেনার সংজ্ঞা? আপাতত অপেক্ষা করা ছাড়া বিশেষ কিছু করার নেই। সূত্র: আনন্দবাজার

দয়া করে এই সংবাদটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরনো খবর

SatSunMonTueWedThuFri
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
Translate »